ইসলাম মানবতার জন্য এক পূর্ণাঙ্গ ও শাশ্বত জীবন দর্শন। মানুষের জীবনাচার আয়,ব্যয়,কল্যাণ,অকল্যাণ,জাগতিক এবং
পরলৌকিক প্রভৃতি ক্ষেত্রেই ইসলামের রয়েছে সুস্পস্ট নির্দেশনা।
ইসলামী বীমা (তাকাফুল) ব্যবস্থা ইসলামী অর্থ ব্যবস্থার এক অবিচ্ছেদ্য অংশ। ইসলামী শরীয়তের নীতিমালার উপর
ইসলামী বীমা (তাকাফুল)প্রতিষ্ঠিত এবং কুরআন ও হাদিসের মাধ্যমে তার যাবতীয় কার্যক্রম নিয়ন্ত্রিত হয়। মূলত ইসলামী
বীমা কেবল আমানতকারীর আর্থিক লেনদেন নিয়েই সীমাবদ্ধ থাকেনা বরং ইসলামে অনুমোদিত মুনাফা লাভক্ষতির
অংশীদারীত্বের সুযোগ বিদ্যমান রয়েছে। আর অংশীদারীত্বের নীতিই হচ্ছে ইসলামী বীমা ব্যবস্থার মূল বুনিয়াদ। তাই
ইসলামী বীমা ব্যবস্থা, ইসলামের সামাজিক সুবিচার ও সুষম অধিকার প্রতিষ্ঠার বিকল্প ব্যবস্থা হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা
পালন করছে। বিশ্বের অন্যতম মুসলিম দেশ হিসেবে বাংলাদেশের ধর্মপ্রাণ জনগণের কথা চিন্তা করে সানলাইফ
ইনসিওরেন্স কোম্পানী লিঃ চালু করেছে ইসলামী বীমা (তামাফুল) প্রকল্প।
সানলাইফ ইসলামী বীমা (তাকাফুল) এর লক্ষ্যে ও উদ্দেশ্যেঃ
০১) সুদ, অস্বচ্ছতা ও জুয়ার উপাদান মুক্ত আর্থিক সঞ্চয়ের ব্যবস্থা করা।
০২) ইসলামী মুদারাবা এবং তাকাফুলের নীতির ভিত্তিতি ইসলামী বীমা প্রতিষ্ঠিত করা।
০৩) ইসলামী শরী’আহ মোতাবেক কল্যাণমুখী জীবন বীমা (তাকাফুল) ব্যবস্থার প্রবর্তন করা।
০৪) ইসলামী জীবন বীমা (তাকাফুল)এর মাধ্যমে ব্যক্তি ও পরিবারের অধিকতর আর্থিক নিরাপত্তা সেবা প্রদান করা।
০৫) মানব সম্পদ উন্নয়ন ও প্রশিক্ষণের মাধ্যমে বেকার সমস্যা দূর করা এবং কর্মসংস্থানের ব্যবস্থা করা।
০৬) শরী’আহ্ মোতাবেক ইসলামী বীমা (তাকাফুল) এর ভিত্তিতে নিরাপদ ও লাভজনক খাতে বিনিয়োগের
মাধ্যমে সঞ্চয়কে উৎসাহিত করা।
০৭) মক্তব, হাসপাতাল, স্কুল, কলেজ প্রতিষ্ঠা এবং দুঃখ-দুর্শশায় ও দুর্যোগের সময় সামাজিক দায়িত্ব পালন করা।
০৮) সানলাইফ ইনসিওরেন্স কোম্পানী লিঃ ইসলামী বীমা (তাকাফুল) প্রকল্প একটি ঐতিহ্যবাহী প্রকল্প। এতে বীমা আইন-২০১০ অনুযায়ী ইসলামী বীমার আইনগত ও ইসলামী শরীয়াহ্ মোতাবেক নীতিমালা পরিপালন করা হয়।