ইসলামিক আ’সান বীমা প্রকল্প সানলাইফ ইনসিওরেন্স কোম্পানী লিমিটেডের বেসরকারী খাতে বীমা ব্যবসা সফল করা ও দেশের অর্থনৈতিক কর্মকান্ডে অধিকতর অংশ গ্রহণের নিমিত্তে ২০০১ইং সালে ইসলামিক আ’সান বীমা প্রকল্প নামে সানলাইফের একটি সহযোগী প্রকল্প হিসেবে আত্মপ্রকাশ কর্ েএই প্রকল্পে (ক) স্বল্প সঞ্চয়ী বীমা পরিকল্প (খ) ডিপিএস বীমা পরিকল্প (গ) এককালীন বীমা পরিকল্প (ঘ) পেনশন ডিপোজিট স্কীম বীমা পরিকল্প নামে দেশের সর্বস্তরের জনসাধারনকে জীবন বীমার সুবিধা ঁেপৗছে দেয়ার লক্ষ্যে এক মহৎ পদক্ষেপ গ্রহণ করে। অত্যন্ত সফলভাবে শুরু থেকেই এর কার্যক্রম বীমা শিল্পের সর্বমহলে প্রশংসিত হয়। ইতোমধ্যে এই প্রকল্পে ২,১১২ ব্লক স্থাপন করে ৯,৯৫২ জন বেকার নর-নারীকে চাকুরী করার সুযোগ দিয়ে কোম্পানী এক বিরল দৃষ্টান্ত স্থাপন করেছে। এছাড়া ২,৭৯,০৩২ জন মানুষকে ইসলামিক আ’সান বীমা প্রকল্পে গ্রাহক করে তাদের ভবিষ্যৎ আর্থিক নিরাপত্তার দায় দায়িত্ব গ্রহণ করেছে। ইতোমধ্যে ৭২০টি মৃত্যুদাবী বাবদ ১,১১,৩৫,৯২১/-টাকা, ১৯,৮০৬টি এসবি বাবদ ৮,৫৪,৯২,২১৩/- টাকা এবং ৯,৫৬০ মেয়াদোর্ত্তর্ণ দাবী বাবদ ১৪,৩২,৬২,৯২৭/- টাকা পরিশোধ করা হয়েছে। ক্ষুদ্র বীমার পাশাপাশি এ প্রকল্পে একক বীমা ডিভিশন চালু করা হয়েছে। মূল একক বীমার ন্যায় পলিসি গ্রাহকদের জীবন বীমার সকল সুযোগ সুবিধা প্রদান করাসহ এর কাযক্রম সফলভাবে পরিচালনা করা হচ্ছে । বীমা গ্রাহকদের দূর্ঘটনা বা অকাল মৃত্যুতে তাদের পরিবারের দূর্যোগ মুহূর্তে ইসলামিক আ’সান বীমা ছায়ার মত পাশে এসে দাঁড়িয়েছে এবং ভবিষ্যতে এ দারা অব্যাহত থাকবে। দেশের সর্বস্তরের জনসাধারণের আকুষ্ঠ সমর্থনে ইসলামিক আ’সান বীমা আরো দ্রুত এগিয়ে যাবে বলে আমরা প্রত্যাশা করি ইন্শাআল্লাহ।