গণমুখী বীমা প্রকল্প

(English) Ganamukhi Bima

সানলাইফ ইনসিওরেন্স কোম্পানী লিমিটেডের সামগ্রীক কর্মকান্ড আরো গতিশীল এবং দেশের আপামর জনসাধারনের দোড়গোড়ায় বীমার সুবিধা ঁেপৗছে দেয়াার লক্ষ্যে ২০০০ ইং সালে গণমুখী বীমা প্রকল্পের সৃষ্টি হয়। সানলাইফের সহযোগী প্রকল্প হিসাবে গণমুখী বীমা শুরু থেকেই অত্যন্ত সফলতার সাথে তার কার্যক্রম দেশের আনাচে কানাচে পৌঁছাতে সক্ষম হয়। প্রকল্প: (ক) একক প্রিমিয়াম বীমা পরিকল্প (খ) স্বল্প সঞ্চয়ী বীমা পকিল্প (গ) ডিপিএস বীমা পরিকল্প (ঘ) গণমুখী পেনশন ডিপোজিট বীমা পরিকল্প এবং (ঙ) গণমুখী একক বীমা পরিকল্প চালু করে অসাধারণ সাফল্য অর্জন করে দেশের বৃহত্তম বেকার জনগোষ্টির ২৩,১০২ জন নারী পুরুষকে চাকুরী প্রদান এবং স্বল্প আয়ের ৩,৮০,৬৯৪ জন মানুষকে বীমার আওতায় এনে তাদের ভবিষ্যৎ আর্থিক নিরাপত্তার দায়িত্ব গ্রহণ গণমুখী বীমা প্রকল্পের বিরাট সাফল্য বলে গর্ব করা যায়। এছাড়া দেশের প্রত্যন্ত অঞ্চলে ৪,৪৬৫টি ব্লক স্থাপন করে এ পর্যন্ত ৬৯১টি মুত্যু দাবী বাবদ ১,৬০,৭৪,৮১১/- (এক কোটি ষাট লক্ষ চুয়াত্তর হাজার আটশত এগার) টাকা, গ্রাহকদের প্রত্যাশিত সুবিধা (এসবি) বাবদ সর্বমােট ৮,৯৭,৯৫,৬৯৮/- ( আট কোটি সাতানব্বই লক্ষ পঁচানব্বই হাজার ছয়শত আটানব্বই) টাকা এবং ৬,৭৪৫টি মেয়াদোর্ত্তীর্ণ দাবী বাবদ ৮,৮১,৫৫,৩৮৯ (আট কোটি একাশি লক্ষ পঞ্চাশ হাজার তিনশত উননব্বই) টাকা পরিশোধ করে জনসেবার এক বিরল দৃষ্টান্ত স্থাপন করেছে। জনগনের সার্বিক সহযোগীতা পেলে এর কার্যক্রম আরো দ্রুত সম্প্রসারণ গঠবে বলে আশা করছি।