লোকমুখী বীমা

(English) Lokomukhi Bima

সানলাইফ ইনসিওরেন্স কোম্পানী লিমিডে এর অর্থনৈতিক কর্মকান্ডের পরিধি আরো বিস্তৃতি করার লক্ষ্যে ২০০২ সালের আগষ্ট মাসে লোকমুখী বীমা প্রকল্প নামে একটি প্রকল্প চালু করা হয়। সানলাইফের সহযোগী প্রকল্প হিসাবে লোকমুখী বীমা প্রকল্প অত্যন্ত কম সময়ের মধ্যে সরা বাংলাদেশে সর্বস্তরের জনসাধারণের মধ্যে জনপ্রিয়তা লাভ করে। 

প্রকল্পের (ক) সঞ্চয়ী বীমা পরিকল্প (খ) একক প্রদান সঞ্চয়ী (এফ.ডি.আর) (গ) পেনশন ডিপোজিট পরিকল্প(ঘ) শিশু নিরাপত্তা বীমা পরিকল্প এর মাধ্যমে সারা বাংলাদেশে ১৪,২৪৯ জন নারী-পুরুষকে কর্মসংস্থানের ব্যবস্থাপ করে বেকার সমস্যা সমাধানে ভূমিকা রাখতে সক্ষম হয়েছে। উল্লেখিত কর্মীর মাধ্যমে সারা বাংলাদেশে ২,৫৩৪ টি ব্লক স্থাপন করে ৪২৫২৪১ জন জনগোষ্ঠিকে বীমার আওতায় এনে তাদের ভবিষ্যৎ আর্থিক নিরাপত্তা প্রদানের দায়িত্ব গ্রহণ করেছে, যা স্বল্প সময়ে একটি বিরল দৃষ্টান্ত। লোকমুখী বীমা প্রকল্পের সম্মানিত বীমা গ্রাহকদের মধ্যে অকালে মৃত্যুবরণ করেছেন এরূপ ৮৬৭ জন বীমা গ্রাহকের পরিবারের মধ্যে মৃত্যুদাবাীর ১,৯৩,৬৭,৩২১/- টাকা এবং গ্রাহকদের প্রত্যাশিত সুবিধা (এসবি) এর মাধমৈ ৭,২৮২ জন গ্রাহককে ৩,৪৪,৫৭,৬২৭/- টাকা ও মেয়াদ উত্তীর্ণ বাবদ ৫,৬৪১ গন গ্রাহককে৬,২০,৪৫,০০৭/ টাকা পরিশোধ অসহায় দরিদ্র পরিবারের আর্তিক নিরাপত্তা দেয়া হয়েছে। কর্র্তৃপক্ষ প্রকল্পের সার্বিক কার্যক্রমের সফলতায় সকলের অংশগ্রহণ ও সহযোগীতা কামনা করেছেন।